তিন পেরিয়ে চারে পা দিল ঝাড়গ্রাম জেলা, জন্মদিনে আপামর ঝাড়গ্রামবাসীকে শুভেচ্ছা রইল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তিন পেরিয়ে চারে পা দিল ঝাড়গ্রাম জেলা। হ্যাঁ, আজকের দিনের বহু প্রতীক্ষিত ঝাড়গ্রাম জেলার জন্ম হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই।

তিনিই পিছিয়ে পড়া ছোট্ট এই জেলাকে পশ্চিম মেদিনীপুর থেকে বিভক্ত করে আলাদা জেলার জন্ম দিয়েছেন সরকারি ভাবে। ঝাড়গ্রাম রাজ কলেজের মাঠে আজকের দিনে রাজ্যের মধ্যে নতুন জেলা হিসেবে আত্মপ্রকাশ করে ঝাড়গ্রাম জেলা। এক উজ্জ্বল আগামীর সম্ভাবনায় গঠিত হয় ঝাড়গ্রাম জেলা। তিন বছরের এই জেলাকে মুখ্যমন্ত্রী উপহারের ডালি দিয়ে ভরিয়ে দিয়েছেন। ঝাড়গ্রাম জেলার ৮টি ব্লকের প্রত্যেকটিতে একটি করে নতুন মডেল স্কুল, কিষান মান্ডি, আইটিআই, কর্মতীর্থ, সরকারি কলেজ স্থাপনের পাশাপাশি জেলায় তিনটে সুপার স্পেশালিটি হাসপাতাল, দুটি নার্সিং স্কুল, একটি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়।

পাশাপাশি একটি মেডিকেল কলেজ ও ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর কাজও চলছে দ্রুত গতিতে। আর বাড়তি পাওনা ঝাড়গ্রামের সঙ্গে ওড়িশা-খড়গপুরের যোগাযোগ ঘটিয়ে দূরত্ব কমিয়ে দিয়েছে জঙ্গলকন্যা সেতু। শুধু তাই নয় একাধিক ব্রীজ ও রাস্তা তৈরির মাধ্যমে ঝাড়গ্রাম জেলার প্রত্যন্ত এলাকায় পৌঁছে গিয়েছে সুন্দর যোগাযোগের রাস্তা। যার ফলে কম সময়েই অতি দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাওয়া যাচ্ছে। আজ চতুর্থ জন্মদিনে আপামর ঝাড়গ্রাম জেলাবাসীকে শুভেচ্ছা রইল ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে। অরণ্যসুন্দরী ঝাড়গ্রাম আরো সবুজ হয়ে উঠুক আপনাদের সহযোগিতায়। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago