তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন লকডাউনে কর্মহীন যুবকরা!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন লকডাউনে কর্মহীন যুবকরা! এমনই ছবি দেখা গেল প্রচণ্ড গরমের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে। বিভিন্ন জায়গায় তালের শাঁস বিক্রি করেছেন কর্মহীন হয়ে পড়া যুবকরা। জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ছোট ভ্রাম্যমাণ ভ্যান গাড়িতে ১০ টাকা পিস প্রতি তালের শাঁস বিক্রি করছেন তাঁরা। করোনা ভাইরাসের জন্য দেশ তথা রাজ্য জুড়ে চলছে লকডাউন। গত কয়েকদিন আগে সরকারি নির্দেশিকার পর দক্ষিণ দিনাজপুর জেলাকে গ্রীণ জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই গ্রীন জোনের আওতায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম ব্যবসার শহর গঙ্গারামপুর। আর সেই তাল শাঁস কিনতে ভিড় জমাচ্ছেন আবাল-বৃদ্ধবণিতা। টানা তিন মাস লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়া ছোট ব্যবসায়ীরা কার্যত সমস্যায় পড়েছিলেন। তাঁদের লক্ষ্মীর ভাঁড়ে টান পড়ে ভাঁড়ে মা ভবানীর অবস্থা হয়েছিল। সংসার চালাতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছিল। তবে এবার গরমে তাল শাঁস বিক্রি করে আত্মনির্ভর হচ্ছেন তাঁরা। এক তাল শাঁস বিক্রেতা বলেন, ‘লকডাউনের জন্য কাজ হারিয়ে ছিলাম কিন্তু এখন মালিকেরা টোটো দিচ্ছেন না। তাই গরমে তাল শাঁস বিক্রি করছি। সারাদিনে ২০০ থেকে ২৫০ টাকা বিক্রি করে লাভও হচ্ছে। আর তাতেই কোনরকমে দিন চলে যাচ্ছে।’ ভ্রাম্যমাণ ভ্যানগাড়িতে প্রতি পিস তাল শাঁস ১০ টাকায় বিক্রি করে অনেকটা আত্মনির্ভর হচ্ছেন!
তথ্য ও ছবি : পল মৈত্র, দক্ষিণ দিনাজপুর।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

6 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

1 week ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 weeks ago