
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাড়ি থেকে কিছুটা দূরে। তারাফেনি নদীর পাড়ে শশ্মান। এলাকার মৃতদেহ সৎকার করার পর ছাই উড়ে ঘর-বাড়িতে পড়ে এমনটাই অভিযোগ বাসিন্দাদের। বিষয়টি স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েত প্রধানকে জানিয়ে ছিলেন। কিন্তু সে কথা না শুনে শনিবার ওই শশ্মান ঘাট সংস্কারের কাজ শুরু হতেই ঘটে বিপত্তি। ঘটনাস্থল বেলপাহাড়ি ব্লকের ভেলাইডিহা গ্রাম পঞ্চায়েতের হিজলা গ্রাম। এদিন যখন শশ্মান ঘাট সংস্কারের সরকারি কাজ শুরু হয় তখন মহিলারা এগিয়ে এসে প্রতিবাদ দেখান। হিজলা গ্রামের দুলে পাড়ার বাসিন্দাদের অভিযোগ,‘প্রতি বছর নদীর পাড় ক্ষয়ে ক্ষয়ে শশ্মান ঘাট এলাকার কাছে চলে আসছে। অন্যত্র শশ্মান ঘাট করার জন্য জমি থাকলেও কিছু লোক গায়ের জোর করে এহেন কাজটি করাচ্ছে। যার জেরেই গণ্ডগোল ও মারপিট শুরু হয় উভয় পক্ষের মধ্যে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…