
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের সাথে সাথেই রাজনৈতিক দলগুলি তাদের মনোনীত প্রার্থীদের বাছাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তবে সবার থেকে এগিয়ে পশ্চিমবঙ্গে শাসনে থাকা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস গত সোমবারই রাজ্যের বিভিন্ন লোকসভা কেন্দ্রে আগাম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এই প্রার্থী তালিকায় বীরভূম লোকসভা কেন্দ্রে স্থান পেয়েছে অভিনেত্রী ও দুই বারের সাংসদ শতাব্দী রায়। তবে তিনি এবারি প্রথম নয় এর আগেও দু দুবার এই কেন্দ্রে লড়াই করেছেন এবং জয় হাসিল করেছেন। আর এবার তৃণমূলের তরফ থেকে দলীয় ভাবে তাকে লোকসভা নির্বাচনে লড়ার জন্য বেছে নেওয়াই তৃতীয়বারের জন্য তিনি লড়াইয়ের ময়দানে।
লোকসভা ভোটের লড়াইয়ে নেমে তিনি আজ তারাপীঠ মন্দিরের তারা মায়ের পুজো দিয়ে নতুন করে প্রচারে নামবেন বলে জানা যায়। তারা মায়ের কাছে পুজো দেওয়ার পর তিনি বলেন, “মায়ের কাছে আমার মনোবাঞ্ছা জানিয়েছি। আমার বিশ্বাস এবারের লোকসভা নির্বাচনে অন্যান্য বছরের তুলনায় ভোটের ব্যবধান অর্থাৎ আমার জয়ের ব্যবধান আরও বাড়বে। সেখানেই বিরোধী বলতে তো কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। কংগ্রেস সিপিএম নিজেদের মধ্যেই সমঝোতা নিয়ে ব্যস্ত।”
অন্যদিকে তিনি সাংবাদিকের সামনে এক প্রকার স্বীকার করে নেন, ফল ঘোষণার পর হয়তো বিজেপিই দ্বিতীয় স্থানে থাকতে পারে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…