তরমুজ চাষে ব্যাপক ক্ষতির মুখে বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের খাড়বান্ধি অঞ্চলের বাঘাগেড়িয়া এলাকার তরমুজ চাষীরা ভালো ফলন না হওয়ায় এবং প্রবল শিলা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ওই এলাকার এক তরমুজ চাষী বলেন প্রতি বছর যেভাবে ফলন হতো তা এবছর প্রচন্ড গরমের ফলে এবং বৃষ্টি সময়ে না হওয়ার জন্য ফলন ভালো হয়নি।এছাড়াও প্রতিবছর যেভাবে তরমুজের দাম থাকতো তা এবছর অনেকটাই কমে গেছে। যার ফলে ক্ষতির মুখে পড়তে হয়েছে তরমুজ চাষীদের। এদিকে যেমন তরমুজের ভালো ফলন নেই, দামও কমে গেছে। অন্যদিকে শিলা বৃষ্টির ফলে মাথায় হাত পড়েছে ওই এলাকার তরমুজ চাষীদের কপালে। ওই এলাকার তরমুজ চাষীরা জানান যে, তরমুজ গাছ ভালোই হয়েছিল কিন্তু ফলন ভালো হয়নি,এখন প্রতি কুইন্টাল তরমুজ ১০৫০ টাকা করে বিক্রি হচ্ছে। যদিও কোনো রকম চাষের খরচটা পাওয়া যেতো। যখনই তরমুজ বিক্রি করার সময় হলো সেই সময় শিলা বৃষ্টির ফলে জমিতেই নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা তরমুজ চাষ।তাই এখন তড়িঘড়ি করে জমি থেকে তুলে নেওয়া হচ্ছে তরমুজ। যাতে জমিনে থাকা তরমুজগুলি নষ্ট না হয়ে যায়।তিনি আরো বলেন যে, এবছরের তরমুজ চাষে লাভের আশা তো দূরের কথা চাষের খরচটাও পাওয়া যাবে না। তা নিয়ে এখন চিন্তায় পড়েছেন ওই এলাকার তরমুজ চাষীরা। তাই ওই এলাকার তরমুজ চাষীরা এই বছরের তরমুজ চাষে ব্যাপক ক্ষতি মুখে পড়ছেন। রবিবার সন্ধ্যায় আচমকা শিলা বৃষ্টির ফলে ওই এলাকার সব্জি চাষীরাও ক্ষতির আশঙ্কা করছেন।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago