তফশিলি ভোটব্যাংক বাঁচাতে নয়া কৌশল তৃণমূলের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- নজরে ২০২১-এর বিধানসভা নির্বাচন৷ তার আগে দোলের নিচুতলার কর্মীদের মধ্যে দলের প্রভাব বাড়াতে নয়া উদ্যোগ তৃণমূলের৷ রাজ্যে তফশিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মধ্যে তৃণমূলের প্রভাব বাড়াতে নয়া পরিকল্পনা তৃণমূল শিবিরের৷

দলে তফশিলি জাতি, উপজাতিদের অংশগ্রহণ বাড়াতে ইতিমধ্যেই বিধায়কদের কাছ থেকে পাঁচজন করে কর্মীদের নামের তালিকা চাওয়া হয়েছে৷ আজই সেই তালিকা জমা দেয়ার শেষ দিন৷ জানা গিয়েছে, বুথ স্তরে পাঁচজন তফশিলি জাতি, উপজাতি কর্মীদের নাম দিতে বলা হয়েছে৷ বিধায়কদের কাছ থেকে নামের তালিকা চাওয়া হয়েছে৷ আজ বুধবারের মধ্যেই সেই তথ্য দিতে হবে৷ নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে তৃণমূল নেতৃত্বকে৷

তবে এর উদ্যোগের পিছনে বেশ কিছু অস্বস্তি কাজ করছে তৃণমূল শিবিরে৷ কেননা গত লোকসভা নির্বাচনের নিরিখে বাংলার অধিকাংশ তফশিলি প্রভাবিত আসনে তৃণমূল পিছিয়ে পড়েছে৷ লোকসভা নির্বাচনের ফলাফল বিবেচনা করে এবার তফশিলিদের মধ্যে দলের প্রভাব বাড়াতে উদ্যোগ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল৷

মনে করা হচ্ছে, তফশিলি জাতি ও উপজাতিদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে আনতেই এই পদক্ষেপ৷ কেননা একদিকে যেমন মথুয়া ভোট ব্যাংক ধরে রাখা তৃণমূলের কাছে এখন প্রথম লক্ষ্য, পাশাপাশি রাজ্যে তফশিলি জাতি ও উপজাতিদের ভোটব্যাংক ধরে রাখার চ্যালেঞ্জ তৃণমূলের কাছে৷ ফলে বুথস্তর থেকে কর্মী তুলে এনে এবার নতুন কৌশল নিতে চলেছে তৃণমূল৷

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago