ঢাঙিকুসুম নিয়ে চিত্রনাট্যে হাত কাঁচা যুবক ধরা পড়ল পুলিশি জেরায়


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : গল্পটা ফেঁদেছিল যুবকটি। কিন্তু চিত্রনাট্যে হাতটা বড্ড কাঁচা। আর তাতেই শেষ রক্ষা হল না! পুলিশের কাছে ধরা পড়ে গেল তার কাঁচা হাতের চিত্রনাট্য। পুলিশি জেরায় ‘কবুল’ করল খড়গপুর শহরের যুবক সম্রাট মাইতি। ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর বলেন,‘পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের চারটি ছেলে ওখানে বেড়াতে গিয়েছিল। তার মধ্যে একটি ছেলের মোবাইল হারিয়ে গিয়েছিল। বাড়ির চাপের জন্য ওই ছেলেটি গল্প ফেঁদেছিল। মাওবাদী সংক্রান্ত কোন ঘটনা নেই। ওই ছেলেটি জেরায় ভুল স্বীকার করেছে।’ ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার ৩ নভেম্বর। ওই দিন খড়্গপুর শহর থেকে বেলপাহাড়ি ঢাঙিকুসুমে ঘুরতে গিয়েছিলেন সম্রাট মাইতি, বিশ্বরূপ ঘোষ, সুরজিত রায় ও অর্কদীপ পাল নামে চার যুবক। ওই চার জনের মধ্যে একজন সম্রাট মাইতি পুলিশের কাছে অভিযোগ করেন ‘ঢাঙ্গিকুসুম গ্রামে সশস্ত্র মাওবাদীরা’ তাদের ‘মুখোমুখি’ হয়ে মোবাইল ছাড়িয়ে নেয়। বিষয়টি জানাজানি হতেই রীতিমতো আলোড়ন পড়ে যায় ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ মহলে। বৃহস্পতিবার রাতে খড়গপুর থানায় জিডি করেন ওই যুবক। গোয়েন্দা কর্তারাও চিন্তায় পড়েন এহেন অভিযোগ শুনেই। গোটা বিষয়টি নিয়ে সরজমিনে তদন্ত করার জন্য নবান্ন থেকে নির্দেশ আসে। শান্ত জঙ্গলমহলে এরকম ঘটনা শুনে গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেন রাজ্য পুলিশ। শনিবার রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র স্বয়ং ঝাড়গ্রামে এসে পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং ঢাঙিকুসুমের ওই এলাকাও পরিদর্শণ করেন। তারপরে ঢাঙিকুসুমে দাঁড়িয়ে ডিজি বীরেন্দ্র বলেন,‘ঢাঙিকুসুমে একটা অভিযোগের ভিত্তিতে জায়গাটি দেখতে এসেছি। জেলায় এদিন এলডাব্লু এরিয়া নিয়ে অভ্যন্তরীন রিভিউ মিটিং করা হয়েছে।’

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago