ঝাড়গ্রাম: পুজোর আগে রাজ্য সরকারের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু । কলকাতা সহ বড় বড় শহরতলিতে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা । ঝাড়গ্রাম জেলা শহরকে ডেঙ্গু হাত থেকে রক্ষা করার জন্য ঝাড়গ্রাম পৌরসভার উদ্যোগে প্রতিনিয়ত ডেঙ্গু বিজয় অভিযান চালানো হচ্ছে । সোমবার সকালে পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু বিজয় অভিযান করা হয় । এদিনের এই অভিযানের নেতৃত্ব ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর মানসী ঘোষ । মানসী ঘোষ বলেন,”সামনেই দুর্গাপুজো, তাই শহরকে ডেঙ্গুর হাত থেকে সুরক্ষিত রাখার জন্য পৌরসভার উদ্যোগে প্রতিনিয়ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতন করা হচ্ছে । বাড়ির আশেপাশে জমা জল রয়েছে কিনা ঝোপঝাড় রয়েছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আমাদের পৌরসভার কর্মীরা সাফাই করছে ও স্প্রে করছে প্রতিনিয়ত । বহু মানুষ এখনো সচেতন না হয়ে পৌরসভার কর্মীদের কথায় কোন গুরুত্ব দিচ্ছে না । তাই বাধ্য হয়ে আমি সঙ্গে বেরিয়েছি”। ঝাড়গ্রাম জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় ঝাড়গ্রাম জেলাতে তেমন একটা ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নেই । ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন,”ঝাড়গ্রাম গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ জেলার অন্যান্য সুপার স্পেশালিটি হাসপাতাল গুলি মিলিয়ে মোট ৮ থেকে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রতিনিয়ত ডেঙ্গু প্রতিরোধের জন্য সচেতনতা মূলক অভিযান চালানো হচ্ছে। মানুষ ডেঙ্গু সম্পর্কে যথেষ্ট সচেতন হয়েছে” ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…