ডুয়ার্স সফরকে আকর্ষণীয় করে তুলতে ভারতীয় রেলের নতুন পদক্ষেপ চালু হচ্ছে ” ভিস্তা ডোম কোচ “

জেএনএফ ওয়েব ডেস্ক :-ডুয়ার্স সফরকে এবার আরও আকর্ষণীয় করে তুলতে চলছে ভারতীয় রেল। মুম্বাই থেকে পুনে রুটের মতন এবার শিলিগুড়ি থেকে ডুয়ার্স যাওয়ার রুটেও শুরু হতে চলেছে এই ভিস্তা ডোম কোচ। শনিবার থেকে শতাব্দী এক্সপ্রেসের দুটি বাতানুকুলিত কোচ, ২ টি চেয়ারকার ও ১ টি ভিস্তাডোম কোচ নিয়ে যাত্রা শুরু করবে ভিস্তাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আলিপুরদুয়ার পর্যন্ত যাত্রা শুরু করবে এই ট্রেন । জানা গেছে এই ট্রেনটি প্রতিদিন সকাল ৭:২০ মিনিটে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছেড়ে উত্তরবঙ্গের ডুয়ার্স পার্বত্য ও ঘন অভয়ারণ্যের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার পর্যন্ত 168 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। ইতিমধ্যেই নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছে গিয়েছে এই কোচ। শিলিগুড়ি থেকে সেভক, চালসা, মাদারিহাট, রাজা ভাত খাওয়া স্টেশন হয়ে আলিপুরদুয়ার পর্যন্ত যাবে ট্রেন। এই কোচে থাকা বিশেষ ব্যবস্থার মাধ্যমে ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারবে যাত্রীরা। এই কোচে রয়েছে বড়ো জানালা এবং ছাদও রয়েছে কাঁচের। 44 টি করে উন্নতমানের বসার সিট রয়েছে এবং 360 ডিগ্রি ঘুরতে পারবে সিটগুলি।  যাতে সেখানে থাকা যাত্রীরা পরিবেশের সৌন্দর্য স্বাচ্ছন্দে উপভোগ করতে পারে। মাথা পিছু ভাড়া ঠিক করা হয়েছে ৭৭০ টাকা করে। ৩০ কিলোমিটার গতিতে চলবে এই ট্রেন পাশাপাশি পর্যটকদের মনরঞ্জনেরও ব্যবস্থা থাকবে এই যাত্রায়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago