জেএনএফ ওয়েব ডেস্ক :- ডাম্পার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল দুই ব্যক্তির। মৃতদের নাম বিধান দাস, বয়স ৪১ বছর ও সমীর মাহাতো বয়স আনুমানিক ছত্রিশ বছর। ঘটনাটি ঘটেছে গতকাল রাতে পূর্ব বর্ধমান জেলার নাদন ঘাট থানার অন্তর্গত মাগনপুর সংলগ্ন সাতগাছিয়া কালনা কাটোয়া রোডে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমান জেলার বিশ্বরম্ভা এলাকার বাসিন্দা বিধান দাস কেরালায় সেন্টারিং এর কাজ করতেন। এই দিন তিনি কেরালা ফিরে নবদ্বীপ ধাম স্টেশনে ট্রেনে থেকে নামার পর কালিকাতলা পঞ্চায়েতের হিসি এলাকার বাসিন্দা সমীর মাহাতোর বাইকে চেপে বাড়ি ফেরার পথে জাহান্নগর থেকে মাগনপুরের মধ্যে সাতগাছিয়া কালনা কাটোয়া রোডে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারকে মুখোমুখি ধাক্কা মেরে দুজনাই রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় অটো চালকরা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে চাঁদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দু’জনকেই পাঠানো হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা করার সময় হাসপাতালের চিকিৎসকেরা বিধান দাস কে মৃত বলে ঘোষণা করেন। পরে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় সমীর মাহাতোর।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…