ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং নয়, গবেষক শিক্ষক হতে চায় মাধ্যমিকে প্রথম অরিত্র পাল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পরীক্ষার ১৩৯ দিন পর প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল৷ এবছর পরীক্ষা দিয়েছিল ১০ লক্ষ ৩ হাজার ৬৬৬ জন প্রার্থী৷ মাধ্যমিকের মেধা তালিকায় জেলার জয়জয়কার৷ এ বছরও পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সর্বাধিক৷ এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে অরিত্র পাল৷ মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র অরিত্রের প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪ (৯৯.১৪%)৷ অরিত্র বলেন,’প্রথম ১ থেকে ১০-এর মধ্যে থাকব আশা করেছিলাম৷ ভবিষ্যতে অঙ্ক বা রসায়ন নিয়ে গবেষণা করতে চাই৷’ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে বর্ধমানের অরিত্র আরো বলেন, ‘‘আমি বলতে পারছি না৷ আমি প্রথমে বুঝতে পারিনি, যে আমি প্রথম হয়েছি৷ পরে বুঝতে পারলাম৷ আমি প্রথম হব, সেটা প্রত্যাশা ছিল না৷ তবে, এক থেকে দশের মধ্যে থাকতে পারি বলে আশা করেছিলাম৷ আমার এই সাফল্যের পেছনে স্কুলশিক্ষকদের অবদান অনস্বীকার্য৷ আমার পরিবারের তরফ ছিল পূর্ণ সহযোগিতা৷ আমার মা প্রাথমিক স্কুলের শিক্ষিকা৷ ছোটবেলা থেকে মা আমাকে পড়িয়ে আসছে৷ মা একবার বুঝিয়ে দিলে আর ভুল হয় না৷ মা ছাড়া এত ভালো কেউ আমাকে বোঝাতে পারতো না৷ মায়ের ইচ্ছা ছিল, আমি মাধ্যমিকে ব়্যাঙ্ক করব৷ আজ মায়ের শান্তি৷ মায়ের আজ সেই আশা পূর্ণ হল৷
মাধ্যমিকের সফল হওয়ার পর পরবর্তী পরিকল্পনা কিংবা প্রস্তুতি কেমন ছিল? এই প্রসঙ্গে অরিত্র পাল জানিয়েছেন, ‘‘আমি প্রায় আট বছর ধরে ছবি আঁকছি৷ মাধ্যমিক পরীক্ষার জন্য কিছুদিন বন্ধ রেখেছিলাম৷ সকালে উঠে কোচিং ক্লাসে যেতাম৷ বাড়িতে এসে যেতাম স্কুলে৷ স্কুল থেকে বাড়ি ফিরে যেতাম টিউশনে৷ রাতে এসে পড়তাম৷ রাত ৮ টা থেকে ১১টা পর্যন্ত পড়তাম, কখনও কখনও রাত একটা-দেড়টা পর্যন্ত পড়তাম৷’’ পরবর্তী লক্ষ্য প্রসঙ্গে অরিত্র জানিয়েছেন, ‘‘আমার ইচ্ছা গবেষণা করা৷ অঙ্ক বা রসায়ন নিয়ে গবেষণা করতে চাই৷ স্কুল শিক্ষক হতে চাই৷’’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago