Breaking
14 Mar 2026, Sat

ডাকাতির ছক বানচাল,দুজনকে গ্রেফতার করল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক : ফের একবার সাফল্য পেল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আইওসি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখান থেকে ডাকাতির উদ্দেশ্যে জোড় হওয়া দুজন দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃতদের নাম অজয় দে ও রাজু দাস।দুজনই শিলিগুড়ির বাসিন্দা।পুলিশ সূত্রে জানা গিয়েছে যে গত ২ তারিখে ডাকাতি উদ্দেশ্যে জড়ো হয়েছিল। যদিও পুলিশি উপস্থিত বুঝতে পেরে পালিয়ে। তবে শনিবার রাতে ফের বড়সড় ডাকাতির ছক কষছিল। তার আগেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। এবং ধৃতদের কাছ থেকে বেশকিছু ধরলো অস্ত্র উদ্ধার হয়েছে। রবিবার ধৃত দুজনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।

Developed by