
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন। কিন্তু জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি হিসেবে বসার জন্য যে ঘরটি তাঁর জন্য বরাদ্দ হয়েছে, সেখানে লাগোয়া শৌচাগার নেই। স্বভাবতই প্রশ্ন উঠেছে, এই রকম একটি ঘরে কিভাবে বসবেন চেয়ারম্যান! এছাড়া ঘরটি রীতিমতো অপরিসর। ঝাড়গ্রাম জেলা বিদ্যালয় পরিদর্শক প্রাথমিক শিক্ষার কার্যালয়ের একটি ঘরে বসার ব্যবস্থা হয়েছে বিরবাহাদেবীর। এখনো জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানের কার্যালয় নির্দিষ্ট করা হয়নি। ফলে দায়িত্ব নিলেও তাঁর বিভাগীয় দপ্তরের কাজকর্ম শুরু করতে পারছেন না বীরবাহাদেবী। বুধবার দুপুরে ডিআই প্রাথমিকের দপ্তরে গিয়ে দায়িত্বভার বুঝে নেন বীরবাহাদেবী। পরে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয় সংসদের কার্যালয়ের জন্য আলাদা ভবন খোঁজা হচ্ছে। আপাতত, অসুবিধা হলেও তিনি ডিআই প্রাথমিকের দপ্তরের ঘরটিতে বসবেন। এদিন দায়িত্ব বুঝে নেওয়ার পরে বিরবাহাদেবীকে ফুলের স্তবক ও মিষ্টি দিয়ে স্বাগত জানান জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শুভাশিস মিত্র। পরে ফেডারেশন ভবনে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শহর যুব তৃনমূলের পক্ষ থেকে শহর যুব সভাপতি অজিত মাহাতো ও সম্পাদক উজ্জ্বল পাত্র বীরবাহাদেবীকে অভিনন্দন জানান। বীরবাহা সরেন বলেন, জেলার প্রাথমিক স্কুলের পরিকাঠামো উন্নয়ন ও বিভিন্ন সমস্যা মেটানোর পাশাপাশি, পড়ুয়া ও শিক্ষকদের অনুপাত ঠিক করা তাঁর প্রথম কাজ। সাঁওতালি মাধ্যম ও বাংলা মাধ্যম স্কুল গুলি যাতে আরো ভালোভাবে চলে সেটাও তিনি সময়-সুযোগ পেলেই এলাকা পরিদর্শন করে দেখে উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে জানান।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…