
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ট্রেনের ধাক্কায় লেজ কেটে গিয়েছে পথ কুকুরটির। পিছনের দুটি পা গুরুতরভাবে জখম হয়েছে। অসুস্থ কুকুরটির চিকিৎসা করে মানবিকতার নজির গড়লেন ঝাড়গ্রাম শহরের সংঘমিত্র ব্যায়াম সমিতির সদস্যরা। মঙ্গলবার রাত থেকে ক্লাব প্রাঙ্গণেই চিকিৎসা চলছে ‘কালু’ নামের ওই কুকুরটির। গত শনিবার রাতে স্টেশন পাড়ার কাছে রেল লাইন পেরোনোর সময় ট্রেনের ধাক্কায় আহত হয় কুকুরটি। তারপর থেকে কুকুরটিকে এলাকায় দেখা যাচ্ছিল না।
সংঘমিত্র ব্যায়াম সমিতির সম্পাদক বিপ্লব মিদ্যা জানান, মঙ্গলবার ক্লাবের কাছে একটি আইসিডিএস-এর রান্না ঘরের ত্রিপলের ছাউনির তলায় জখম কালুকে শুয়ে থাকতে দেখা যায়। এরপরই পশুপ্রেমী সোমনাথ দাস ও শঙ্কর ঘোষকে খবর দেওয়া হয়। তাঁরা এসে কুকুরটির শুশ্রূষা শুরু করেন। সকলের প্রার্থনা, কালু সুস্থ হয়ে উঠুক। কালুর জন্য স্যালাইন, ইনজেকশন ও ওষুধ কিনেছেন ক্লাবের সদস্যরাই।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…