
পূর্ব মেদিনীপুর:- এক ট্রেকার মালিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে। নিজের বাড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান প্রতিবেশীরা। ঘটনাস্থলে পৌঁছেছে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর থানা এলাকার কোটলাউড়ি গ্রামের বাসিন্দা প্রতাপ রায়। ৫৭ বছর বয়সী এই ব্যক্তি বাড়িতে একাই থাকতেন। পেশাল ট্রেকারের চালক ও ট্রেকার মালিক প্রতাপের স্ত্রী ও কন্যা হাওড়াতে থাকেন। আজ তার নিজের বাড়ির বারান্দায় বাড়ির কড়িকাঠ থেকে নাইলনের দড়িতে ঝুলন্ত দেহ দেখতে পান প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে খবর, নারকেল গাছের দখল নিয়ে ভাইয়ে ভাইয়ে জোর গন্ডগোল হয়েছিল গতকাল। আজ সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনায় তাই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছে ভগবানপুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠানো হবে। পুলিশ সূত্রে খবর, ময়না তদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…