ট্রাক ভর্তি দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ

জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে।  সেই সূত্রেই গতকাল রাতে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপরে কলা বোঝাই একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি চালক এবং খালাসিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাই অসঙ্গতি পাওয়া যায়। এর পরেই ওই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।সেখানেই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 10 কেজি ওজনের প্রায় কুড়ি বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ট্রাক ড্রাইভার এবং খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই ঘটনার পিছনে কারা জড়িত। গাঁজা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 days ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 days ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

3 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

4 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

4 days ago