জেএনএফ ওয়েব ডেস্ক :- গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে ট্রাক ভর্তি দুই কুইন্টাল গাঁজা উদ্ধার করল কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এ পাশাপাশি এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, পুলিশের কাছে বেশ কিছুদিন ধরেই খবর ছিল ট্রাকে করে গাঁজা পাচার হচ্ছে। সেই সূত্রেই গতকাল রাতে কৃষ্ণনগর স্টেশন সংলগ্ন রাস্তায় নাকা চেকিং শুরু করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। এরপরে কলা বোঝাই একটি গাড়ি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়ি চালক এবং খালাসিদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাই অসঙ্গতি পাওয়া যায়। এর পরেই ওই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।সেখানেই গাড়ি থেকে তল্লাশি চালিয়ে 10 কেজি ওজনের প্রায় কুড়ি বস্তা গাঁজা উদ্ধার করে পুলিশ। এর পাশাপাশি ট্রাক ড্রাইভার এবং খালাসিকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে এই ঘটনার পিছনে কারা জড়িত। গাঁজা গুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সব বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আজ কৃষ্ণনগর মহাকুমা আদালতে তোলা হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…