
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের উপর আরও বড় সঙ্কট আসতে চলেছে। National Investigation Agency টেরর ফান্ডিং নিয়ে হুরিয়ত কনফারেন্সের চেয়ারম্যান মীরওয়াইজ উমর ফারুক আর পাকিস্তান সমর্থিত হুরিয়ত এর প্রধান সৈয়দ আলী শাহ গিলানির ছেলে নসীম গিলানিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সমন পাঠিয়েছে। ২০১৭ তে টেরর ফান্ডিং মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁদের দিল্লীতে তলব করা হয়েছে।
এনআইএ শনিবার পাঠানো সমনে তাঁদের দুজনকে সোমবার সকাল ১০ঃ৩০ এর মধ্যে দিল্লি এনআইএ এর মুখ্য অফিসে হাজিরা দিতে বলেছে। ২৬শে ফেব্রুয়ারি এনআইএ টেরর ফান্ডিং মামলায় মীরওয়াইজ সমেত অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাদের বাড়ি এবং অফিসে তল্লাশি চালায়।
তল্লাশির সময় অনেক ইলেকট্রনিক্স গ্যাজেট আর নথি উদ্ধার করা হয়েছে। এনআইএন পুলিশ আর সিআরপিএফ জওয়ানদের উপস্থিতিতে মীরওয়াইজ, নসীম আর তেহরিক এ হুরিয়ত এর সভাপতি আশরাফ সেহরাই সমেত অনেক বিচ্ছন্নতাবাদী নেতাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল।
তাছাড়াও জেকেএলএফ এর নেতা ইয়াসিন মালিক, শাব্বির শাহ, জফর ভাট আর মসরত আলমের বাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। মীরওয়াইজ আর সেহরাইকে বাদ দিয়ে বাকি সব নেতাদের কিছু সময়ের জন্য গ্রেফতার ও করা হয়েছিল।
আরেকদিকে মীরওয়াইজকে এনআইএ দ্বারা তলব করার খবর ছড়ানোর পর শ্রীনগরের কয়েকটি এলাকায় উত্তেজনা ছড়ায়। দেখতে দেখতে নৌহাট্টা, রাজৌরী কদল, সরাফ কদল এর এলাকা গুলোতে দোকান বন্ধ হয়ে গেছিল। এরপর শহরে সুরক্ষা বাড়িয়ে দেওয়া হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…