টিএমসিপি সংগঠনে হাল ফেরাতে নতুন কমিটি ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লোকসভায় বিজেপি ভালো ফল করতেই দাপিয়ে বেড়াচ্ছে অনুগামী ছাত্র সংগঠন এবিভিপি। যাঁদের পতাকা আগে দেখা যেত না কলেজ ক্যাম্পাসে, তাঁদের পতাকায় এখন উড়ছে কলেজ গেটে। কিছুদিন আগে শিলদা কলেজে এবিভিপি তাদের সংগঠন নতুন করে তৈরি করেছে। যা কিনা কপালে চিন্তার ভাঁজ ফেলেছে টিএমসিপি নেতাদের। এবার তাই নতুন করে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বিগত কয়েক বছর কলেজ গুলিতে ছাত্র সংসদের নির্বাচন না হওয়ায় শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপির তেমন কোন কার্যকারিতা লক্ষ্য করা যায়নি। এবার তাই ঝাঁকুনি দিতেই নতুন করে সংগঠন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নতুন প্রজন্মকেও দলে টানার চেষ্টা করা হচ্ছে। শনিবার ঝাড়গ্রাম শহরের এক গেস্ট হাউসে বৈঠকে বসে টিএমসিপির নেতারা। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন, জেলা টিএমসিপির সভাপতি সত্যরঞ্জন বারিক, কার্যকরী সভাপতি আর্য ঘোষ সহ ঝাড়গ্রাম শহর ও গ্রামীণের নেতা-সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, ঝাড়গ্রাম শহর টিএমসিপির সভাপতি করা হয় রাজ কলেজের প্রাক্তন জিএস দেবনাথ দে, কার্যকরী সভাপতি রঞ্জন মাহাতো, ঝাড়গ্রাম গ্রামীণ সভাপতি করা হয় শেখ নজরুল ও কার্যকরী সভাপতি করা হয় কৌশিক মাহাতোকে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago