টানা বৃষ্টিতে মেখলিগঞ্জে জলমগ্ন ৩০০ বাড়ি

,জেএনএফ ওয়েব ডেস্ক :- বৃষ্টির জল জমে মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৯১ নম্বর বুথে জলমগ্ন হয়ে পড়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। তাঁদের দাবি, ওই বুথ এলাকার প্রায় ৩০০ বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। বিধানসভার অধিবেশনের কারণে কোলকাতায় রয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের স্কুল শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। নিজতরফ গ্রাম পঞ্চায়েতের ৯১ নম্বর বুথ জলমগ্ন হওয়ার খবর পেয়েই তিনি দলের স্থানীয় নেতৃত্বকে ফোনে সেখানকার বাসিন্দাদের পাশে থাকার নির্দেশ দেন।
এদিন ওই নির্দেশ পেয়েই জলমগ্ন হয়ে থাকা বাসিন্দাদের সাথে কথা বলতে ওই এলাকায় গিয়েছিলেন মেখলিগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শাহীন সরকার সহ বেশ কয়েকজন নেতা কর্মী। শাহিন সরকার বলেন, “মন্ত্রীর নির্দেশ পেয়ে আমরা এই জলমগ্ন হয়ে পড়া নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার ৯১ নম্বর বুথ পরিদর্শনে এসেছিলাম। এলাকার বাসিন্দাদের সাথে কথা হয়েছে। মূলত জয়ী সেতুর হওয়ার জন্য এই এলাকায় জল জমে জলমগ্ন হয়ে পড়েছে। ওই সেতুর সংযোগকারী রাস্তায় আরও দুটি সেতু কাজ চলছে। ওই কাজ সম্পূর্ণ হয়ে গেলে এই সমস্যা আর থাকবে না। তবে এই এলাকার বাসিন্দাদের সাথে সমস্যা না মেটা পর্যন্ত আমরা পাশে থাকবো।
ওই এলাকার বাসিন্দা বলেন, সব ঘরেই জল ঢুকে গিয়েছে। ফলে রান্না বন্ধ। প্রায় অভুক্ত অবস্থায় আমাদের দিন কাটাতে হচ্ছে। এভাবে আর কতদিন কাটাতে হবে, জানি না।

Recent Posts

লোধাশুলীতে কর্মী সম্মেলন

জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l

24 hours ago

সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ

জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে

1 day ago

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

6 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

6 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 weeks ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

2 weeks ago