
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: টাটাগামী ডাউন স্টিল এক্সপ্রেসের যাত্রীকে হেনস্থার অভিযোগে এক বৃহন্নলাকে গ্রেপ্তার করল খড়্গপুর রেল পুলিশ। শনিবার সন্ধ্যার ঘটনা। ওই যাত্রীর অভিযোগ, ডি-১ কামরায় ছিলেন ওই যাত্রী। ওই যাত্রীর অভিযোগ, একজন বৃহন্নলা এসে টাকা দাবি করে। ওই যাত্রী টাকা দিতে অস্বীকার করলে বৃহন্নলা অশ্লীল গালিগালাজ করে বলে অভিযোগ। ওই যাত্রীকে হেনস্থা করা হয়। ওই যাত্রী ফোন করে রেলের এক আধিকারিক ঘটনাটি জানান। এরপরই খড়্গপুর আরপিএফ থেকে ওই যাত্রীকে ফোন করা হয়। খড়্গপুরে ট্রেন পৌঁছতেই ওই যাত্রীর লিখিত অভিযোগ নেয় রেল পুলিশ। এরপর ট্রেনে তল্লাশি চালিয়ে ওই বৃহন্নলাকে গ্রেপ্তার করে রেল পুলিশ। স্টিল এক্সপ্রেসে বৃহন্নলাদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছেছে। কিন্তু যাত্রীরা প্রতিবাদ করার সাহস পান না। টাকা না দিলে বৃহন্নলারা যাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে। বৃহন্নলাদের টাকা না দিয়ে প্রতিবাদ করুন, রেলে অভিযোগ জানান।
দক্ষিন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় ঘোষ বলেন, চলন্ত ট্রেনে অভিযোগ পাওয়ার পর ট্রেনে হানা দিয়ে বৃহন্নলাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান রেল চালাচ্ছে। আগামী দিনেও অভিযান চালানো হবে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…