ঝাড়গ্রাম হাসপাতাল চত্বর থেকে চুরি যাওয়া বাইক ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ

ঝাডগ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : হাসপাতাল চত্বর থেকে বাইক চুরির কিনারা করল ঝাড়গ্রাম থানার পুলিশ। ৪৮ ঘন্টার মধ্যে উদ্ধার হল চুরি হয়ে যাওয়া বাইকটি। পুলিশ বাইকটি উদ্ধার করেছে উত্তম মাহাতো নামে এক ব্যক্তির কাছ থেকে। তার বাড়ি মানিকপাড়ার ঝাঁটিবাঁধ এলাকায়। উত্তম পুলিশের কাছে দাবি করেছে, সে বাইকটি কিনেছিল।
বুধবার ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয় উত্তমকে। পুলিশ বাইক চুরি কাণ্ডে মূল চক্রীদের ধরতে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেন। বিচারক ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন। গত রবিবার সন্ধ্যায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চত্বর থেকে দুঃসাহসিক বাইক চুরির ঘটনা ঘটে। বাইকের তালা ভেঙে গাড়ি নিয়ে চম্পট দিয়েছিল দুই চোর। হাসপাতালের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ে ছিল। হাসপাতালের ওয়ার্ড বয় আশিষ মিশ্র প্রতিদিনের মত ওই দিনও ডিউটি করতে তাঁর আত্মীয়ের বাইক নিয়ে এসেছিলেন। এশ কালারের আপ্যাচে আরটি বাইকটি নম্বর WB50A 1829. বাইকের সামনে ইংরেজি অক্ষরের বড় হাতে B লেখা রয়েছে। গাড়ির মালিক পরিতোষ মিশ্র তাঁর আত্মীয়কে বাইকটি দিয়েছিলেন চালানোর জন্য। ওই দিন বিকেল পাঁচটা নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি মোটর সাইকেলে করে সাদা ও হলুদ গেঞ্জি পরা দুই যুবক হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে ঢুকল। তারপর হাসপাতালের ক্যান্টিনের বিপরীতে সারি দিয়ে রাখা বাইক গুলির পাশে নিজেদের বাইকটি দাঁড় করালো। হলুদ গেঞ্জি পরা ছেলেটি প্রথমে এসে চুরি যাওয়া বাইকটির হ্যান্ডেল লক খুলে দিল। তারপরে সাদা গেঞ্জি পরা ছেলেটি এসে বাইকটি নিয়ে চম্পট দিল। আর হলুদ গেঞ্জি পরা ছেলেটি চুরি করতে আসা নম্বরহীন গাড়িটি চালিয়ে পালায়। এই ঘটনায় ঝাড়গ্রাম হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারন ক্যান্টিনের পাশেই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকেন হাসপাতালে গেটের দায়িত্বে। তাই চোখের সামনে এহেন ঘটনায় হাসপাতালের লোকের যোগসাজগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ।

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

4 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

4 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 weeks ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago