
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালের চত্বর থেকে দুঃসাহসিক চুরি। বাইকের তালা ভেঙে গাড়ি নিয়ে চম্পট দিল দুই চোর। হাসপাতালের সিসিটিভি ফুটেজে সেই ছবি ধরা পড়ল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের ওয়ার্ড বয় আশিষ মিশ্র প্রতিদিনের মত এদিনও ডিউটি করতে তাঁর আত্মীয়ের বাইক নিয়ে এসেছিলেন। এশ কালারের আপ্যাচে আরটি বাইকটি নম্বর WB50A 1829. বাইকের সামনে ইংরেজি অক্ষরের বড় হাতে B লেখা রয়েছে। গাড়ির মালিক পরিতোষ মিশ্র তাঁর আত্মীয়কে বাইকটি দিয়েছিলেন চালানোর জন্য। এদিন বিকেল পাঁচটা নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে একটি মোটর সাইকেলে করে সাদা ও হলুদ গেঞ্জি পরা দুই যুবক হাসপাতালের জরুরি বিভাগের সামনে দিয়ে ঢুকল। তারপর হাসপাতালের ক্যান্টিনের বিপরীতে সারি দিয়ে রাখা বাইক গুলির পাশে নিজেদের বাইকটি দাঁড় করালো। হলুদ গেঞ্জি পরা ছেলেটি প্রথমে এসে চুরি যাওয়া বাইকটির হ্যান্ডেল লক খুলে দিল। তারপরে সাদা গেঞ্জি পরা ছেলেটি এসে বাইকটি নিয়ে চম্পট দিল। আর হলুদ গেঞ্জি পরা ছেলেটি চুরি করতে আসা নম্বরহীন গাড়িটি চালিয়ে পালায়। এই ঘটনায় ঝাড়গ্রাম হাসপাতাল চত্ত্বরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কারন ক্যান্টিনের পাশেই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা থাকেন হাসপাতালে গেটের দায়িত্বে। তাই চোখের সামনে এহেন ঘটনায় হাসপাতালের লোকের যোগসাগশ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ঝাড়গ্রাম থানার পুলিশ। হাসপাতাল ও পুলিশের নিজস্ব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…