ঝাড়গ্রাম শহরে সরকারি নির্দেশ থাকা সত্বেও রাতের ওষুধ দোকান বন্ধ, মারা গেলেন রোগী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে সরকারি নির্দেশ থাকা সত্বেও রাতের ওষুধ দোকান বন্ধ, মারা গেলেন রোগী। মৃতার নাম গীতা মৈত্র। এক্ষেত্রে সরকারি নির্দেশ যে কার্যত মানা হয় না, তা আমরাই প্রথম জনসাধারণের কাছে তুলে ধরে ছিলাম ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে। তা সত্ত্বেও টনক নড়েনি প্রশাসন বা ওষুধ দোকানদারদের। একটি মৃত্যু তুলে দিল হাজারো প্রশ্ন ? রোগীর নাতি প্রতীক মৈত্র বলেন,’গতকাল আমার ঠাকুমা অসুস্থ হওয়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে এনেছিলাম। তখন ঠাকুমাকে সিসিইউ ভর্তি করানো হয়। একটি ওষুধ কেনার জন্য প্রেসক্রিপশনে আমাদের লিখে দেওয়া হয়। হাসপাতালেও ওই জীবন দায়ী ওষুধ ছিল না। সরকারি ন্যায্য মূল্যের ওষুধ দোকানেও ছিলনা ঐ ওষুধ। মহকুমা শাসকের নির্দেশ অনুসারে প্রতি রাতে একটি খোলা থাকার কথা। ওই তালিকায় আমরা দেখি
গতকাল রাতে ঝাড়গ্রাম মেডিকেল খোলা থাকার কথা। রাত সাড়ে ১২টা নাগাদ গিয়ে দেখি ওই দোকান বন্ধ। দোকানের ফোন নম্বরে ফোন করে দেখি তাও সুইচ অফ। ঝাড়গ্রাম থানায় ফোন করি। পুলিশও আসে ঘটনাস্থলে। কিন্তু দোকান খোলানো যায়নি। ভোর রাতে মৃত্যু হয় ঠাকুমার।’ প্রশ্ন উঠছে তাহলে এহেন সরকারি নির্দেশিকার মানে কি ? আর কত রোগী মারা গেলে হুশ ফিরবে ওষুধ দোকানদার বা প্রসাশনের প্রশ্ন তুলেছেন মৃতার পরিবার।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

1 day ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

5 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

6 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

6 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

6 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

6 days ago