ঝাড়গ্রাম শহরে ঢুকে পড়ল হাতি, আতঙ্কে ঘুম ছুটেছে বাসিন্দাদের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: শনিবার গভীর রাতে ঝাড়গ্রাম শহরে হাজির হয়েছে এক দাঁতাল হাতি। আচমকা শহরে হাতি ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ডিয়ার পার্কের জঙ্গলের দিক থেকে হাতিটি ঘোড়াধরা এলাকায় চলে এসেছে। শনিবার রাতে ঘোরাধারা পার্ক সর্বজনীন পুজো মন্ডপের কাজ চলছিল বৃষ্টির মধ্যে। আচমকা রাস্তায় হাতি দেখে শুরু হয় হইচই। স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে বনদপ্তর ও পুলিশকে খবর দেয়। ঝাড়গ্রাম থানার আইসি পুলিশ নিয়ে চলে আসেন। কিন্তু বনদপ্তরের লোকজন না আসায় স্থানীয় বাসিন্দারা আগুন জ্বেলে হাতিটিকে তাড়ানোর চেষ্টা করছেন। হাতিটি অরণ্যসুন্দরী মহাসঙ্ঘের ভেতরে ঢুকে গিয়েছিল, পরে তাড়া খেয়ে এখন থানার পাশ দিয়ে হিন্দি হাই স্কুলের রাস্তা হয়ে যাচ্ছে। ঝাড়গ্রাম শহরের বাসিন্দাদের অনুরোধ, কেউ এখন রাস্তায় বেরোবেন না। বনদপ্তর যত শীঘ্রই সম্ভব হুলা পার্টি দিয়ে হাতিটিকে জঙ্গলের দিকে না তাড়ালে বড় বিপদের আশঙ্কা রয়েছে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago