ঝাড়গ্রাম শহরের ফুটপাত খালি করার নির্দেশ দিল পুরসভা

ঝাড়গ্রাম : সোমবার ঝাড়গ্রাম শহরের ফুটপাত খালি করতে পথে নামলেন পুরকর্মীরা। ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় থেকে শুরু করে রেল স্টেশন পর্যন্ত এবং সুভাষচক থেকে শিবমন্দির মোড় হয়ে ফের পাঁচমাথা মোড় পর্যন্ত এলাকা গুলি এদিন পরিদর্শন করেন ঝাড়গ্রাম পুরসভার নির্বাহী আধিকারিক তুষার শতপথি সহ পুরসভার কর্মীরা। রাস্তা দখল করে ঠেলা গাড়ি ও দোকান পাতার ফলে গতকাল এক পৌরসভার ট্রাক্টর ডাইভার গাড়ি নিয়ে যাওয়ার সময় ধাক্কা লেগে পড়ে যায় একটি মোটরসাইকেল। তারপর সেখানে উপস্থিত কিছু লোক ট্রাক্টর আটকে পুরসভার গাড়ির ড্রাইভার হরেন মাহাতোকে মারধর করে। ওই ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছিল। তাই আজ সকাল থেকেই ফুটপাত খালি করতে পথে নামে পৌরসভা কর্তৃপক্ষ। এদিন সমস্ত দোকানদারদের ফুটপাতে মাল রাখতে নিষেধ করে সতর্ক করা হয়েছে। কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ফুটপাত যেন পরিষ্কার থাকে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago