ঝাড়গ্রাম লোকসভায় সিপিএম কি দ্বিতীয় স্থানে ? বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসুর মন্তব্যে জল্পনা !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কুনার হেমব্রম মনোনয়ন জমা দেন। বিকেলে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের সামনে বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন,’ গত পঞ্চায়েত নির্বাচনে যারা ভোট দিতে পারেননি এবার তারা ভোট দেবেন এবং ভোট দিলে কি হবে এবার তৃণমূল ভাল করে বুঝতে পারবে কড়ায় গন্ডাই হিসেব পাওয়ার জন্য তৃণমূল প্রস্তুত থাকুক। ঝাড়গ্রাম লোকসভায় তৃণমূল তৃতীয় স্হানে নেমে যেতে পারে এরকম আমাদের মনে হয়েছে। আজ যে রকম আমাদের মিছিল হয়েছে তা ঐতিহাসিক। শাসকদল তৃণমূল কিভাবে তৃতীয় স্থানে নামবে ? তার উত্তরে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন,’মানুষ আর তৃণমূলকে পছন্দ করছে না। তাদের দুর দুর করে তাড়িয়ে দিচ্ছে। আমরা প্রথম স্থানে থাকব আর সিপিএম দ্বিতীয় এবং তৃণমূল তৃতীয় স্থানে থাকবে। নাহলে কে দ্বিতীয় কে তৃতীয় স্থানে থাকবে তা নিয়ে সিপিএম-তৃণমূল ঠিক করুক।’

Recent Posts

চারটি বিধানসভা কেন্দ্রের SUCI দলের প্রার্থীর নমিনেশন

ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন

3 days ago

ঝাড়গ্রাম সব্জি বাজারে নির্বাচনী প্রচারে কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে

4 days ago

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 week ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 week ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 weeks ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 weeks ago