
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার ঝাড়গ্রাম মহিলা রাজ কলেজে পড়ুয়াদের কাছে আইনের পাঠ দিলেন বিচারকরা। এদিন পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কমিটির উদ্দ্যোগে এক আইনি সচেতনতা শিবির হয়। ওই শিবিরে উপস্থিত ছিলেন ডিএলএসএ-র সম্পাদক তথা বিচারক সম্রাট রায়, ঝাড়গ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক নাইযার আজম খান, ঝাড়গ্রাম আদালতের বিচারক আনন্দকুমার তিওয়ারি,ঝাড়গ্রাম মহকুমার ডিএলএসসি সুব্রত বারিক, ন্যাশনাল লিগ্যাল ভলান্টিয়ার মোহিত বেজ, যুধিষ্ঠির মণ্ডল এবং ঝাড়গ্রাম রাজ কলেজে ও মহিলা কলেজের দুই ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবনারায়ন রায় ও সুশীলকুমার বর্মণ। এদিন সচেতনতা শিবিরে বিচারকরা কলেজের ছাত্রীদের কাছে রিগিং, মহিলা ও শিশুদের সুরক্ষা আইন, চাইল্ড লাইন, যৌন নির্যাতন বিষয়ে আলোচনা করেন। কলেজের কয়েক’শো ছাত্রী বিষয় গুলি মন দিয়ে শোনেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…