
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এই মূহূর্তে ঝাড়গ্রামে বড় খবর! যা ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশেই সর্বপ্রথম প্রচারিত হয়েছিল। ঝাড়গ্রাম পুরসভার প্রশাসনিক বোর্ডের নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার। ২০১৮ সালের ডিসেম্বর মাসে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর ঝাড়গ্রাম সদরের মহকুমা শাসক সুবর্ণ রায়কে প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। পরবর্তী কালে পুরসভার প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব এবং প্রাক্তন কাউন্সিলার প্রশান্ত রায়কে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে যুক্ত করা হয় মহকুমা শাসকের সঙ্গে। এবার সেই তিন সদস্যদের বোর্ড ভেঙে নতুন দুই সদস্যদের বোর্ড গঠনের বিজ্ঞপ্তি মঙ্গলবার জারি করা হয়েছে। দুই প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত রায় এবং কল্লোল তপাদারকে নতুন বোর্ডের সদস্য করা হয়েছে। আর ওই বোর্ডের চেয়ারপার্সন করা হয়েছে প্রশান্ত রায়কে। সেই সঙ্গে মহকুমা শাসককে পুরসভার ক্ষমতা নতুন বোর্ডের চেয়ারপার্সনকে হাতে হস্তান্তর করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…