ঝাড়গ্রাম পুরসভার নতুন প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান হলেন কবিতা ঘোষ ও কল্লোল তপাদার

জেএনএফ ওয়েব ডেস্ক : ঝাড়গ্রাম পুরসভার নতুন প্রশাসক মন্ডলী গঠন করল রাজ্য সরকার। ২০১৮ সালে তৃণমূল পরিচালিত ঝাড়গ্রাম পুরসভার মেয়াদ শেষ হওয়ার পর এনিয়ে তিনবার প্রশাসক মন্ডলী পদে রদবদল ঘটল। সোমবার বিকেল তিনটায়
ঝাড়গ্রাম পুরসভার চার সদস্যের নতুন প্রশাসক মন্ডলী হিসেবে কবিতা ঘোষ, কল্লোল তপাদার, রবিন মাহাতো, সুমিতা দাসরা দায়িত্ব নেন। নতুন বোর্ডের চেয়ারম্যান হয়েছেন কবিতা ঘোষ, ভাইস চেয়ারম্যান হয়েছেন কল্লোল তপাদার। এদিন কবিতা ঘোষের হাতে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান প্রশান্ত রায়। সকলকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক তুষার শতপথি সহ প্রাক্তন চেয়ারম্যান দুর্গেশ মল্লদেব।

Recent Posts

স্নান করতে নেমে বিপত্তি, ২৪ ঘন্টা পার হয়ে গেলেও তলিয়ে যাওয়া যুবকের মিলল না কোন সন্ধান!

অরূপ কুমার মাজী, জেএনএফ, সরডিহা : বন্ধুদের সাথে স্নান করতে নেমে কংসাবতী নদীর জলে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে…

1 year ago

শরীর সায় দিলে ‘দিদি’র সঙ্গে সাক্ষাৎ! অনুগামীদের ভিড়, বাড়ির কার্যালয়ে বসে কেঁদে ফেললেন অনুব্রত

দুই বছরেরও বেশি সময় পরে বীরভূমে ফিরলেন অনুব্রত মণ্ডল। প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড়…

1 year ago

‘সঞ্জয় লীলার কোনও নীতি আদর্শ নেই!’ পরিচালকের বিরুদ্ধে কেন ক্ষোভ উগরে দিয়েছিলেন করিনা?

করিনার সৌন্দর্যে প্রথম থেকেই মুগ্ধ ছিলেন পরিচালক। ‘হম দিল দে চুকে সনম’ ছবির জন্য তাঁর প্রথম পছন্দ ছিলেন করিনাই। কিন্তু…

1 year ago

মিছিল করে মিছিলের উপর নিষেধাজ্ঞার প্রতিবাদ স্কুল পড়ুয়াদের! শোকজ় নোটিস পেয়ে ক্ষোভ একাধিক জেলায়

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ মিছিলে কচিকাঁচা পড়ুয়ারা পা মেলিয়েছে কেন? এই প্রশ্ন তুলে রাজ্যের বেশ কয়েকটি স্কুলকে শোকজ় নোটিস পাঠিয়েছে শিক্ষা…

2 years ago

বালি মজুত করার অভিযোগ পেয়ে শুকজোড়া এলাকায় ভূমি অধিকারীকের হানা!

জেএনএফ, চুবকা : অবৈধভাবে বালি মজুত করার অভিযোগ পেয়ে ঝাড়গ্রাম ব্লকের শুকজোড়া এলাকায় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে সাথে নিয়ে হানা…

2 years ago