ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবরের জের…৮ ঘন্টার মধ্যে ব্যবসায়ীকে ২৩ বার ফোন এবং বাড়ি পৌঁছে জিডি করার নির্দেশ দিল পুলিশ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবরের জের। ঝাড়গ্রাম শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ভূদেব মাহাতোর বাড়ি থেকে ১ লক্ষ ১৭ হাজার টাকা চুরি ঘটনায় নড়ে চড়ে বসল জেলার পুলিশ দপ্তর। ব্যবসায়ীর অভিযোগ না নিয়ে উল্টে উপহাস করার অভিযোগ উঠেছিল ঝাড়গ্রাম থানার বিরুদ্ধে। ৪ তারিখ রাত ৯টা ২৫ মিনিটে সেই এক্সক্লুসিভ খবর প্রকাশ হয় ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশে। তারপর কার্যত সেই খবর ভাইরাল হয়ে যায়। এহেন ঘটনার পর প্রতিবাদ জানিয়ে ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন অনেকেই। সেই খবর দেখেই ঝাড়গ্রাম থানা থেকে ফোন যায় ব্যবসায়ীর কাছে।

ব্যবসায়ী ভূদেব মাহাতো জানিয়েছেন,’গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। মোবাইলও সাইলেন্ট করা ছিল। এদিন ভোরে মোবাইলে দেখি ঝাড়গ্রাম থানা থেকে আমাকে ২৩ বার কল করা হয়েছে। তারপর এদিন ভোর সাড়ে পাঁচটা নাগাদ আমার বাড়িতে এসেছিলেন পুলিশ। নতুন করে স্পেশাল তদন্ত শুরু করেছেন উনারা। আমাকেও বলেছে থানায় গিয়ে জিডি করে আসবেন।’ ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের খবর প্রকাশের পর পুলিশের এই তৎপরতায় খুশি শহরের ক্ষুদ্র ব্যবসায়ী ভূদেব মাহাতো।

Recent Posts

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 hour ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

15 hours ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

1 day ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

1 day ago

ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false} জেএনএফ: ভোটের দিনক্ষন ঠিক হতেই পুলিশি টহলদারি চলছে ঝাড়গ্রাম জেলায় l কোন রকম খামতি রাখতে চাইছেনা জামবনি ব্লকlসেই চিত্র…

1 day ago