
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বাবার সঙ্গে বাজার করতে এসে ঝাড়গ্রাম শহরে হারিয়ে গিয়েছিল ঝাড়খণ্ডের বহড়াগুড়ার খণ্ডামৌদা গ্রামের পঞ্চম শ্রেণীর ছাত্রী
সঙ্গীতা কর। বাবা লালমোহন কর মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন ঝাড়গ্রামের দোকানে বাজার করতে। মেয়েটির বাবা চোখে কম দেখেন। বাসের সামনে মেয়েকে দাঁড়াতে বলেছিলেন। তারপর আর বাবাকে দেখতে পায়নি মেয়েটি। রাস্তায় কান্নাকাটি করতে দেখে ‘সেবা’ সংস্থার দুজন সদস্য তন্ময় সিংহ, সুদীপ্ত নায়েক এগিয়ে এসে বাচ্চাটিকে ঝাড়গ্রাম মহিলা থানায় নিয়ে যান। পুলিশ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। তারপর মেয়েটির বাবা-মা এসে বিকেলে ঝাড়গ্রাম মহিলা থানা থেকে মেয়েকে বাড়ি নিয়ে যায়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…