
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা হাসপাতালের কোয়ারান্টাইনে থাকার নির্দেশ দিতেই ‘নিখোঁজ’ ভিন রাজ্য থেকে আসা বেলপাহাড়ির এক যুবক। ‘অসুস্থ’ ওই যুবককে হাসপাতালেই এক্স-রে করতে পাঠানো হলে সেখান থেকে নিখোঁজ হয়ে যান তিনি বলে জানা গিয়েছে। শনিবার ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে। ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন হাসপাতাল কর্তৃপক্ষ। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ থেকে ওই যুবক এসেছিলেন বাড়ি বেলপাহাড়িতে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি নির্মাণসংস্থায় কাজ করতেন তিনি। শনিবার ঝাড়গ্রাম জেলার সুপার স্পেশালিটি হাসপাতালের আউটডোরে দেখাতে আসেন যুবক। তার নানা উপসর্গ দেখে হাসপাতালের চিকিৎসকরা ওই যুবককে হাসপাতালের কোয়ারেন্টাইনে থাকার জন্য ভর্তি হতে বলেন এবং বুকের এক্স-রে করতে নির্দেশ দেন। এক্স-রে লাইন থেকেই ‘নিখোঁজ’ হয়ে যান যুবক। পুলিশে অভিযোগ জানানোর পুলিশ যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…