
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ১৯৫২ সালের আজকের দিনে বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে বাংলাদেশের ছাত্ররা সমবেত হয়েছিলেন, সেদিন সেই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হয়ে যায় কয়েকজন ছাত্র, সেই শহীদদের স্মরণে প্রতিবছরই আজকের দিনটিতে রাজ্যের এবং জেলার বিভিন্ন জায়গায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। রবিবার ঝাড়গ্রাম জেলার, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে দপ্তরের তথ্যকেন্দ্রে যথাযথ মর্যাদার সাথে দিনটিকে পালন করা হয়। শহীদদের স্মরণ এবং পুষ্পার্ঘ্য নিবেদন এর মাধ্যমে ভাষা দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার অতিরিক্ত জেলাশাসক পীযূষ গোস্বামী, এছাড়াও ঝাড়গাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস এবং ঝাড়গ্রাম জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন অনেকেই উপস্থিত হয়েছিলেন এবং শহীদের প্রতি গান,নৃত্য, কবিতা এবং মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন। জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর আধিকারিক সঞ্জয় চক্রবর্তী বলেন,”আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগে সারা রাজ্যেই অনুষ্ঠান হচ্ছে আমরাও ঝাড়গ্রাম জেলায় জেলা তথ্য-সংস্কৃতি দপ্তরের তথ্যকেন্দ্রে আজ এই দিনটি যথাযথ মর্যাদার সাথে পালন করলাম, এবং শহীদদের স্মরণ করলাম।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…