ঝাড়গ্রাম জেলায় বিজেপির মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা হতেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে,রাতে বাইক নিয়ে মিছিল সকালে পড়ল পোস্টার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা বিজেপির ১৮ টি মণ্ডলের মধ্যে ১৪টি মন্ডলের নতুন সভাপতির নাম ঘোষিত হয় সাংবাদিক সম্মেলন করে। মঙ্গলবার একথা জানিয়ে ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক তুষারকান্তি ঘোষ। উপস্থিত ছিলেন বিজেপির মহিলা মোর্চার সহ-সভানেত্রী পলি ঘোষ, জেলার নির্বাচনী পর্যবেক্ষক দ্বীপকুমার বেরা। সেখানে ঝাড়গ্রাম জেলার ১৮ টি মন্ডলের সভাপতিদের নাম ঘোষণা করেন তুষারকান্তি ঘোষ। আর তাতেই ক্ষোভ ছড়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে। ঝাড়গ্রাম শহরের সভাপতি তুষার ঘোষালের পরিবর্তে নন্দন ঠাকুরকে নতুন সভাপতি করা হয়। যার জেরে মঙ্গলবার রাতেই একদল বিজেপি কর্মী-সমর্থক বাইক জেলা বিজেপির কার্যালয়ের পাশ দিয়ে যায়। তখন চিৎকার করে কর্মীরা বলতে শুরু করেন,’নতুন শহর সভাপতি মানছি না, মানব না।’ বিষয়টি অবশ্য কানে গিয়েছে জেলা নেতৃত্বের কানে। বুধবার সকালে আবার শিলদা মন্ডলের নতুন সভাপতি সব্যসাচী বরাটের বিরুদ্ধে পোস্টার পড়েছে। পোস্টার লেখা রয়েছে,’নতুন সভাপতি সব্যসাচী বরাটকে মানছি না, মানব না। অবিলম্বে সভাপতি পরিবর্তন করতে হবে।’ পোস্টারের নিচে লেখা,’বিজেপি সাপোর্টার’।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago