ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে মৃত ৫ জন, জখম ৭ জন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে ৫ জনের মৃত্যু হল। আশঙ্কাজনক আরও অনেক ৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে নাগাড়ে বজ্রপাত। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, সাঁকরাইল ও জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ মহিলা, ৩ পুরুষ মিলে মোট ৫ জনের। গোপীবল্লভপুরে বাজ পড়ে মত্যু হয়েছে ফুদিল মহাপাত্র(৪৮)। এদিন মহুলি গ্রামের বাসিন্দা ফুদিল মহাপাত্র দুপুর বেলায় মেঘ দেখে বাড়ি থেকে ২০০ মিটার দূরে মাঠে গরু আনতে গিয়েছিলেন। বাজ পড়ে খোলা মাঠে লুটিয়ে পড়েন। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মু (৫০)। পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাচদা গ্রামে দু’জন জখম হয়েছেন। তাদের চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও জমিনে কাজ করতে গিয়ে সাঁকরাইল ব্লকের ধানঘরিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ মহিলার। মৃতেরা হলেন যতন কালন্দি ও সুন্দরী কালন্দি।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

7 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

7 days ago