ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের পজেটিভ রিপোর্ট দিয়ে করোনার খাতা খুলল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের পজেটিভ রিপোর্ট দিয়ে করোনার খাতা খুলল। কিছুক্ষণ আগে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে তিনজন করোনা পজেটিভের কথা উল্লেখ রয়েছে। ১০ মে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনের ১৪ নম্বর সিরিয়ালে ঝাড়গ্রাম জেলার তিনজনের শরীরে করোনার সন্ধান পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ঝাড়গ্রাম জেলায় এই প্রথম সরকারি ভাবে করোনা পজেটিভের কথা ঘোষণা করা হল। যা কিনা রীতিমতো চিন্তার ভাঁজ ফেলেছে ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের কাছে। গ্রীনজোনে থাকা ঝাড়গ্রাম জেলায় একসঙ্গে তিনজনের করোনা পাওয়ায় উদ্বিগ্ন সকলেই। এদিন সকালে তারই পরিপ্রেক্ষিতে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট সিল করে দেওয়া হয়েছে। সূত্রের খবর, জুবলি মার্কেটের এক ভূষিমাল দোকানের কর্মীর পজিটিভ রিপোর্ট আসার পরই রবিবার দুপুরে জুবলি মার্কেট সিল করার পর বিকেলে করোনার সংক্রমণ ঠেকাতে জুবলি মার্কেটে স্যানিটেশন করা হয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago