Breaking
10 Mar 2026, Tue

ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থেকে উদ্ধার বিপুল পরিমাণে চোলাই মদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের একাধিক এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর পরিমানে বেআইনি চোলাই মদ উদ্ধার করল আবগারি দপ্তর। অভিযানে ছিল নয়াগ্রাম থানার পুলিশও। যাদবপুর, কলমাপুকুরিয়া, বালিয়াচটি, ঝর্ণা, পাইলট চক এলাকা থেকে মোট ৬৮৪০ লিটার চোলাই মদ বাজেয়াপ্ত করে। এই ঘটনায় আবগারি দপ্তরের পক্ষ থেকে চারটি মামলা রুজু করা হয়েছে। কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি আবগারি দপ্তর।

Developed by