Breaking
29 Apr 2026, Wed

ঝাড়গ্রাম জেলার তিনটি ব্লকের পুজো কমিটির কাছে গিয়ে ২৫ হাজার টাকার চেক বিতরন করলেন পুলিশ সুপার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লক, গোপীবল্লভপুর ব্লক ও নয়াগ্রাম ব্লকের কয়েকটি মন্ডপে রবিবার হল চেক বিতরণ করা হল জেলা পুলিশের পক্ষ থেকে। ঝাড়গ্রাম জেলা পুলিশের শীর্ষ কর্তারা এদিন পুজো কমিটির গুলির কাছে গিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া ২৫ হাজার টাকার চেক প্রদান করেন। এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার অমিত কুমার ভরত রাঠোর, অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো। পুলিশ সুপার এদিন চেক বিতরনে গিয়ে গ্রামবাসীদের পাশে থাকারও আশ্বাস দেন।

Developed by