ঝাড়গ্রাম কুমুদ কুমারী স্কুলের মাঠ বাঁচাতে বৈঠকে বসতে চলেছেন স্কুলের প্রাক্তনীরা ও সচেতন নাগরিক মঞ্চ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম কুমুদ কুমারী স্কুলের মাঠ বাঁচাতে বৈঠকে বসতে চলেছেন স্কুলের প্রাক্তনীরা ও সচেতন নাগরিক মঞ্চ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই বার্তা ছড়িয়ে পড়েছে স্কুলের প্রাক্তনীদের কাছে। আগামী শনিবার ১৬ নভেম্বর বিকেল ৩ টায় বৈঠক ডাকা হয়েছে স্কুলের মেন গেটের সামনে। সেখানে প্রাক্তনী থেকে শুরু করে বর্তমান সকল ছাত্রদের আহ্বান জানানো হয়েছে। অন্য দিকে, ঝাড়গ্রাম সচেতন নাগরিক মঞ্চের পক্ষ থেকে তরুণ তীর্থ ক্লাবের সামনে মাঠেও বৈঠক ডাকা হয়েছে। সকলের একই উদ্দেশ্য, স্কুলের সবুজ ঘাসকে বাঁচানো। দল-মত নির্বিশেষে স্কুলের ঘাস বাঁচানোকে সমর্থন জানিয়েছেন সকল স্তরের মানুষজন। উল্লেখ্য যে, চলতি বছর মে মাসে ঝাড়গ্রাম কুমুদ কুমারী স্কুলের মাঠে প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ করে পশ্চিমবঞ্চল উন্নয়ন পর্ষদ থেকেই ঘাস লাগানো হয়েছে। সেই সঙ্গে মাঠের চারিপাশে ফেনসিং করা হয়েছে। স্কুলের মাঠে যেমন চেহারা পাল্টেছে, সেরকম স্কুলের সৌন্দর্যায়ন বেড়েছে। মাঠে লক্ষ লক্ষ টাকা খরচ করে ঘাস লাগানোর পর অধিকাংশ ঝাড়গ্রামবাসী আশা করেছিলেন, এবার হয়ত স্কুলের মাঠটি উৎসব বা মেলা থেকে রেহাই পাবে। কিন্তু ১৩ তারিখ ঝাড়গ্রামে জঙ্গলমহল উৎসবের প্রস্তুতি বৈঠক শেষে পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন,’কুমুদ কুমারী স্কুল মাঠে জঙ্গলমহল উৎসব হবে। ওটা আমাদেরই সম্পদ। ওখানে বাঁশ পোঁতার জন্য গর্ত হয়ে থাকে বা পেরেক পড়ে থাকে। সেই কাজগুলো আমার ফেলে দিয়ে চলে আসব না। আমরা ঠিক করে দেব।’ কিন্তু স্কুলের ছাত্র থেকে শুরু করে ঝাড়গ্রাম শহরের নাগরিকদের দাবি, ওই মাঠে যেহেতু ৩৩ লক্ষ টাকার ঘাস লাগানো হয়েছে। সেখানে আর গর্ত না খোড়ায় ভালো। বিকল্প মাঠে জঙ্গলমহল উৎসব করাই শ্রেয়।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago