ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বুধবার রাত্রি আটটা নাগাদ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সিধাকুঁড়া,খাসজঙ্গল সহ ঝাড়গ্রাম ব্লকের ছোট গরিয়া, গুপ্তমনি, বালিভাসা, মানিকপাড়া এলাকায় বেশ কয়েকটি দাঁতাল হাতি দলছুট হয়ে বিভিন্ন গ্রামে ঢুকে পড়ে। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে ও ফটকা ফাটিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছে। হাতি গুলি গ্রামে গিয়ে বোরো ধান চাষের ব্যাপক ক্ষতি করছে বলে গ্রামবাসীরা জানান। সেই সঙ্গে সারা রাত জুড়ে হাতিগুলি গ্রামে তাণ্ডব চালাতে পারে বলে গ্রামবাসীরা আশঙ্কা করছেন। অপরদিকে ঠিক একই সময়ে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক এর কুলডিহা সহ বিভিন্ন এলাকায় কয়েকটি হাতি বেশ কয়েকটি গ্রামে ঢুকে পড়ে। গ্রামবাসীরা হুলা জ্বালিয়ে হাতিগুলিকে গ্রাম থেকে তাড়ানোর চেষ্টা করছে। বন দফতরকে বিষয়টি জানানো হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ যেভাবে রাতের অন্ধকারে গ্রামে হাতি ঢুকে পড়েছে তাতে ফসলের প্রচুর ক্ষতি করতে পারে বলে তারা আশঙ্কা করছেন। যার ফলে চৈত্র সংক্রান্তির দিন বুধবার রাতে ওই এলাকাগুলিতে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। ভোট পর্ব শেষ হওয়ার পর ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় দাঁতাল হাতির দল এসে তাণ্ডব শুরু করেছে। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম, সাঁকরাইল, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, লালগড়, বিনপুর থানা এলাকায় যেভাবে হাতির দল তাণ্ডব শুরু করেছে তাতে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা। সেই সঙ্গে বহু কষ্ট করে যারা বোরো ধান চাষ করেছেন সেই বোরো ধানের চাষ মাঠেই নষ্ট করে দিতে চলেছে হাতির দল। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে ঝাড়গ্রাম জেলার জঙ্গল লাগুয়া গ্রাম গুলির বাসিন্দাদের। তবে বন দফতর গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…