Breaking
9 Mar 2026, Mon

ঝাড়গ্রামে ‘সবুজের অভিযান’ পদযাত্রায় হাঁটলেন জেলাশাসক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহরে ‘সবুজের অভিযান’ পদযাত্রায় হাঁটলেন জেলাশাসক আয়েশা রানী এ। জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) টি বালা সুব্রহ্মণিয়ম, মহকুমা শাসক সুবর্ণ রায়, ডিএফও বাসবরাজ হেলোইচ্চি, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক মহুয়া মল্লিক, পুর-নির্বাহী আধিকারিক তুষার শতপথী প্রমুখ। পুরসভা ও বন দপ্তরের কর্মীরা এবং স্ব-সহায়ক দলের মহিলারা ওই পদযাত্রায় যোগ দেন। পদযাত্রা শেষে জেলাশাসকের প্রাঙ্গণে গাছ লাগান জেলাশাসক সহ প্রশাসনের আধিকারিকরা। তারপর স্ব-সহায়ক দলের মহিলাদের হাতে গাছের চারা তুলে দেন মহকুমা শাসক সুবর্ণ রায়।

Developed by