
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোটের মুখে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার হাত ধরে মঙ্গলবার ঝাড়গ্রামের লালগড় থেকে পরিবর্তন যাত্রার সূচনা করতে চলেছে বিজেপি নেতৃত্ব। লালগড়ের সজীব সংঘের ময়দানে বিকেলে সভাও করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। আর তার জেরে মিটিং এ যাওয়ার জন্য ঝাড়গাম জেলা জুড়ে তুলে নেওয়া হয়েছে প্রচুর সংখ্যক বেসরকারি বাস। এর জেরে বিপাকে পড়তে হয়েছে সাধারণ নিত্যযাত্রীদের। প্রতীক্ষালয়ে, রাস্তার মোড়ে চোখ তাকিয়ে বাসের অপেক্ষায় বসে থাকলেও বাসের দেখা মিলছে না। কয়েকটি রুটে সরকারি বাস চললেও তাও হাতে গোনা মাত্র। অনেকেই অটো মালবাহী গাড়ি ভাড়া করে নিজেদের গন্তব্যস্থলে যাচ্ছে।এদিন সকালে ঝাড়গ্রাম জেলা শহরের পাঁচমাথা মোড়ে মাদপুর থেকে চাষের কাজ সেরে ৩০ জন শ্রমিককে অপেক্ষা করতে দেখা যায়, তাদের মধ্যে একজন শ্রমিক বলেন, ” আমরা চাষের কাজের জন্য বাইরে গেছিলাম এখন আমরা বেলপাহাড়ি যাব কিন্তু কোনো বাস না থাকায় দীর্ঘক্ষন ধরে অপেক্ষা করছি, কখন বাড়ি ফিরব, কখন বাস পাব, কিছুই বুঝতে পারছি না।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…