
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে এসে এমনই কথা বললেন বিশিষ্ট পরিবেশ বিদ সুভাষ দত্ত। ঝাড়গ্রামে সংরক্ষিত বনভূমির চরিত্র বদল করে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিভিন্ন সরকারি ভবন ও আবাসন তৈরির বিষয়ে হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালে মামলা করতে চলেছেন বলে জানালেন তিনি। ঝাড়গ্রামে বনভূমি কেটে সেখানে বিভিন্ন যে এলাকার সরকারি প্রকল্পগুলি তৈরি হচ্ছে তা পরিদর্শন করেন। ঝাড়গ্রাম শহরের বিদ্যাসাগর পল্লিতে ৩০ একর জমিতে মেডিক্যাল কলেজ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঝাড়গ্রামে মেডিক্যাল কলেজ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানাই। কিন্তু যে জমিতে মেডিক্যাল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তা সংরক্ষিত বনভূমি। তাই প্রকল্পটি অন্যত্র স্থানান্তরিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এবার হাইকোর্টের গ্রিন ট্রাইবুনালে মামলা করব।
সুভাষবাবুর অভিযোগ, ভারতী ঘোষ পুলিশ সুপার থাকাকালীন কদমকানন থেকে ডিয়ারপার্ক যাওয়ার রাস্তার ধারে বনভূমি দখল করে এসপি অফিস ও পুলিস লাইন তৈরির কাজ শুরু হয়। এটা নিয়েও তিনি জনস্বার্থে আদালতে মামলা করার কথা বলেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…