
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে দলীয় নেতা-কর্মীরা। সেখানে উল্টো পথে হেঁটে গুরুত্ব বাড়ালো ঝাড়গ্রামে দলের প্রতিষ্ঠা লগ্নের নেতৃত্বদের। তৃণমূল ক্ষমতায় আসার পর নতুনদের ভিড়ে যাঁরা ‘কোণঠাসা’ হয়ে পড়েছিল। কিন্তু দলবদল করেননি। ‘সুবিধাবাদী’ দলেও ভিড়ে যাননি। তৃণমূলের পতাকাকে নিয়ে এগিয়েছেন তাঁরা। এবার সেই সব দলের জন্মলগ্নের আদি নেতৃত্বের গুরুত্ব বাড়ালো তৃণমূল। রাজ্য নেতৃত্বের অনুমোদনক্রমে গত বুধবার ঝাড়গ্রাম জেলা কমিটির বৈঠকে তাঁদেরকে অন্তর্ভুক্ত করা হয়। দলের জন্মলগ্নের ঝাড়গ্রাম শহরের যুব নেতা অনিল দাস অবিভক্ত মেদিনীপুর জেলার যুব সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু দল ক্ষমতায় আসার পর পদ হারায়। কিন্তু দল ছাড়েননি। এবার সেই অনিল দাসকে জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদ দেওয়া হয়েছে। ঝাড়গ্রাম পুরসভার বাম বিরোধী কাউন্সিলর হিসেবে পরিচিত শহরের ১১ নম্বর ওয়ার্ডের তপনকুমার সিংহকে এতদিন দলের কোন পদ দেওয়া হয়নি। কিন্তু ইদানিং তিনি সক্রিয় রাজনীতিতে থেকে দূরে ছিলেন। এবার সেই লড়াকু নেতাকে তৃণমূল জেলা কমিটির সদস্য করেছে। পাশাপাশি শহরের দুই তৃণমূল কর্মী হিসেবে পরিচিত মুখ আশিষ সিংহ ও উত্তম দত্তকে কোন পদে ছিলেন না। তাঁদেরকে দলের জেলা কমিটির সদস্য করা হয়েছে। পাশাপাশি রিটায়ার্ড এমপ্লয়িজ ফেডারেশনের দীর্ঘদিনের নেতা গোপাল দত্তকে জেলা কমিটির সদস্য করা হয়েছে। অন্যদিকে, গোপীবল্লভপুর-২ ব্লকের তৃণমূলের সংগঠনের ভিত শক্তকে করেছেন কালীপদ সুর। এবার সেই কালীপদকে দলে গুরুত্ব বাড়িয়ে জেলার সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হল।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…