
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে তৃণমূল পার্টি অফিস ভাঙচুর ও দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বুধবার রাতে ঝাড়গ্রাম শহরের ১০ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পার্টি অফিসে ভাঙচুর ও দলীয় কর্মী সুরজ সিং কে মারধরের অভিযোগ উঠেছে। ওই ঘটনায় সুরজ জখম হয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ঝাড়গ্রাম থানা থেকে মাত্র ১৫০ মিটার দূরে শাসকদলের পার্টি অফিসে বিজেপির ভাঙচুরের ঘটনায় হতবাক তৃণমূলের নেতারা! তারপরেই শহরের তৃণমূলের সব নেতা কর্মীরা এসে থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। জমায়েত থেকে স্লোগান উঠে,”শান্ত ঝাড়গ্রাম শহরকে অশান্ত করছো কেন বিজেপির গুন্ডা বাহিনী জবাব দাও? বিজেপির মদতে জেগে উঠা সিপিএমের দুষ্কৃতীরা দূর হটো। তৃণমূলের পার্টি অফিস ভাঙার জন্য বিজেপির নেতা অসীম নন্দী ও নন্দন ঠাকুর সহ বাকিদের গ্রেফতার করতে হবে।” এই একই বিষয় নিয়ে তৃণমূল সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছে। এই ঘটনায় রাতেই অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন সুরজ সিং।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…