
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বীরবাহা সরেন টুডু। জন্ম জামবনি ব্লকের পড়িহাটির ছোটবনসরো গ্রামে। বছর ৪৮ এর বীরবাহা পেশায় স্কুল শিক্ষিকা। বাবা স্বর্গীয় পদ্মলোচন সরেন। মা লক্ষীমনি সরেন। গ্রামের প্রাথমিক বিদ্যালয়েই শুরু পড়াশুনা। তারপর রানারানি আদিবাসী হাইস্কুল থেকে মাধ্যমিক পাশ করেন। তারপর উচ্চমাধ্যমিক পাশ করেন এড়গোদা নিত্যানন্দ বিদ্যায়তন থেকে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর জামবনির কাপগাড়ির সেবাভারতী মহাবিদ্যালয় থেকে বিপিএড করেন। বর্তমানে তিনি রোহিনী বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তাঁর স্বামী রবিন টুডুও পেশায় শিক্ষক। এছাড়া আদিবাসীদের সামাজিক সংগঠন ‘ভারত জাকাত মাঝি পারগানা মহলের’ ঝাড়গ্রাম জেলার পারগানা বাবা। এখন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের রোহিনীতে বসবাস করেন। রবিন টুডু পশ্চিম মেদিনীপুরের কেশীয়াড়ির বাড়িদা হাইস্কুলের শিক্ষক। তাঁদের দুই সন্তান। ছেলে খেরওয়াল বায়ার টুডু অষ্টম শ্রেনীর ছাত্র এবং মেয়ে জিয়ন ইপিল টুডু ষষ্ট শ্রেনীর ছাত্রী।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…