
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স:- বিজেপি তো বটেই, দলের নাম তৃণমূল, সিপিএম, কংগ্রেস যাই হোক না কেন, মোদীর গুজরাটের উপর ভরসা সবার। অন্তত পতাকা তৈরির ক্ষেত্রে।
ভোট আসতেই শুরু হয়ে গেছে পতাকা তৈরির ব্যস্ততা। হাওড়ার উনসানি দক্ষিণপাড়ায় যেমন নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না কারিগররা। জানা গেল, সকাল থেকে বসে এক একদিন গড়িয়ে যাচ্ছে সন্ধে। পরের পর কাপড় কেটে মেশিনে জুড়তে জুড়তে। পতাকার পাশাপাশি তৈরি হচ্ছে দলের সিম্বল ছাপানো গেঞ্জি, টুপি ব্যাজও। এক কারখানা মালিক জানান, এ বার ভোটের মরসুমে অর্ডারপত্র বেশ ভালোই। বাম ডান সব দলই দিচ্ছে পতাকা তৈরির বরাত। ইতিমধ্যেই প্রায় দশ লক্ষ পতাকা তৈরির কাজ পেয়েছেন। রয়েছে আরও পাওয়ার আশা ।
পতাকা তৈরির কাপড় বেশিরভাগই আসছে সুরাট থেকে। অন্য জায়গা থেকে কিছু থান এলেও রাজনৈতিক দলগুলির প্রথম পছন্দই না কি সুরাট থেকে আসা কাপড়। পতাকার রঙ লালই হোক, আর তিরঙ্গা সবাই চাইছেন কাপড় যেন গুজরাটি হয়!
উনসানিতে পতাকা তৈরির কারখানা রয়েছে রাজীব হালদারের। তিনি বলেন, “আসলে সুরাট থেকে আসা কাপড়ের মতো মসৃণ আর মোলায়েম অন্য জায়গার কাপড় নয়। চকচকে এই কাপড়ে পতাকা তৈরি হলে তা অনেক বেশি নজর কাড়ে। দামও তুলনায় সস্তা। তাই সবাই এসে আগে এই কাপড়েরই খোঁজ করছেন।”
মোদীর গুজরাট শুনেও অন্তত এই একটা ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার প্রশ্ন নেই। পতাকা তৈরি করতে দিতে আসা সিপিএম কর্মী সুদীপ দলুই অবশ্য বিষয়টাকে এ ভাবে দেখতে নারাজ। প্রশ্ন করতেই হাসি খেলে গেল মুখে। ঝটিতি উত্তর, “ আরে বাবা, এর সঙ্গে রাজনীতি জড়াচ্ছেন কেন? কাপড়টাতো ওখানকার সত্যিই ভালো। আর ব্যবসায়ীরাও তো ওখানকার কাপড়ই কিনে আনেন। আমরা তাই ভালোটাই বেছে নিই।”
সৌজন্যে : দ্য ওয়াল
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…