
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গ জুড়ে কাজ করা কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলো ট্রাস্ট’ এর উদ্যোগে ঝাড়গ্রাম ‘প্রিয়দর্শিনীর’ সহযোগিতায় ঝাড়গ্রাম শহরে শারদ সম্মান ২০১৯ দেওয়া হল।ষষ্ঠীর সন্ধ্যায় ঝাড়গ্রাম শহরের বিভিন্ন পুজো মণ্ডপে পরিক্রমা করেন ‘আলো ট্রাস্টের’ চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা সহ বিচারক মণ্ডলী শিক্ষক সম্রাট মন্ডল, সমাজসেবী প্রজ্ঞাপারমিতা মন্ডল, প্রধান শিক্ষিকা দেবলীনা পাল, নাট্য ব্যক্তিত্ব কুন্তল পাল, নৃত্যশিল্পী তাপস দে(গতি), সংগীত শিল্পী বিজয়া পাত্র, নৃত্যশিল্পী বরুন মন্ডল, ফটোগ্রাফার শুভম মণ্ডলরা। মোট তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেরা পরিবেশ সম্মাননা পেয়েছে মাঝেরপাড়া পুজো কমিটি,
সেরা মন্ডপ প্রান্তিক পুজো কমিটি, সেরা প্রতিমা নির্বাচিত হয়েছে ঘোড়াধরা পুজো কমিটি। অষ্টমীর দিন পুজো কমিটি গুলির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…