ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার

সুদীপ্ত মিত্র ,জেএনএফ ঝাড়গ্রাম: মঙ্গলবার ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী সোনামনি টুডুর সমর্থনে ঝাড়গ্রাম শহরে প্রচার করা হল। প্রচারে উপস্থিত ছিলেন সিপিএমের জেলা সম্পাদক প্রদীপ কুমার সরকার এছাড়াও অন্যান্য বাম সমর্থিত কর্মী সমর্থকরা। সিপিআইএমের জেলা কার্যালয় থেকে প্রচার শুরু হয়। ঝাড়গ্রাম পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন ঝাড়গ্রাম কেন্দ্রের প্রার্থী সোনামন। এদিনের এই মিছিলে পুরনো নেতৃত্বদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ইতিমধ্যেই পুরনো নেতৃত্বরা পুরোদমে ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই প্রত্যেকদিন অভিনব কায়দায় প্রচার করছেন সোনামণি। মঙ্গলবার টোটো এবং বাইক র‍্যালির মধ্য দিয়ে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন প্রার্থী। প্রার্থীর সাথে একাধিক বামসমর্থিত মহিলা নেতৃত্বদের লক্ষ্য করা যায় । তীব্র দাবদাহকে উপেক্ষা করেই প্রার্থী প্রতিদিন বিভিন্ন জায়গায় প্রচার সারছেন । ২০১১ সালে রাজ্যের পালা বদলের পর বাম সমর্থিত নেতৃত্বদের এরকম উদ্দীপনা লক্ষ্য করা যায়নি। আসন্ন লোকসভা নির্বাচনে লাল দুর্গ অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে সমানে টক্কর টক্কর দিচ্ছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

14 hours ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

4 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

5 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

5 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

5 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

5 days ago